আন্তর্জাতিক :- নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে নেপালে ৬৭৫ জন ও চীনে অন্তত ১৬ জন রয়েছে।নিখোঁজ এখনো প্রায় ৩ হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত নাগরিক রয়েছেন।
এদিকে চীনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যায়নি।
এই দুর্যোগের পর আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দা এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। প্রয়োজন হলে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পর্যটক ও বিদেশি কর্মীসহ ৫৮৯ জন বিদেশি এখনো নিখোঁজ। বিদেশি ও নেপালি নাগরিক মিলিয়ে মোট ৭৫৩ জন পর্যটকেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়।

