ঢাকায় ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপি-দের র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ

মেহেদী হাসান:-  ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিতকরণের ১ দফা ১ দাবিতে এবার রাস্তায় নেমেছেন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারেরা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চলা প্রকল্পের এই দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের কেন এই আন্দোলন? কী তাদের মূল দাবি?

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় পরিচালিত ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে’ নিয়োজিত দক্ষ ও প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার বা এলএসপি-রা আজ এক বিশাল র‍্যালি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বাংলাদেশ এলএসপি ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত কর্মী।

সমাবেশে বক্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে খামারিদের পাশে থেকে এবং পশুসম্পদের সুরক্ষায় অত্যন্ত দক্ষ ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছেন। কিন্তু প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর তাদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আন্দোলনকারীদের একমাত্র দাবি— ১ দফা ১ দাবি, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার বা এলএসপি-দেরকে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের প্রবৃদ্ধি ও উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য হলেও, তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত তাদের এই ১ দফা দাবি মেনে নেওয়া না হলে, আগামীতে তারা আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এলএসপি কর্মীদের এই ১ দফা দাবির আন্দোলন নিয়ে আপনার মতামত কী? কমেন্ট করে আমাদের জানান। দেশের সব প্রান্তের আন্দোলনের খবর এবং ব্রেকিং আপডেট সবার আগে পেতে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।