অনলাইন ডেস্ক:-
তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত সমস্যার সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ মোকাবিলা শুরু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বাজেটে নতুন নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

